বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পাইকগাছায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি/খরিপ-১ মৌসুমে ভুট্টা, সরিষা, বিটি বেগুন, বোরা ধান, শীতকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা পংকজ কান্তি মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল। যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাহার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার পাল, প্রকাশ চন্দ্র মন্ডল, গোলাম সরোয়ার, দিবাকর সরকার, মিজানুর রহমান, উত্তম কুমার কুণ্ড, মোঃ শাহিনুল আলম ও মিন্টু রায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮৬০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।






পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ 