বৃহস্পতিবার ● ১৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » কেশবপুরে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ
কেশবপুরে নৌকার প্রার্থী ইসমাত আরা সাদেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুরে শুরু হয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারনা। চলছে ভোটাদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণসহ নানামুখী নির্বাচনী কার্যক্রম। প্রতীক বরাদ্ধের পর পরই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারনা। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগের মনোনীত ও ১৪ দল সমার্থিত নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক গত বৃহস্পতিবার গণসংযোগকালে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন। সকালে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালি, বুড়িহাটি মোড়ল পাড়া, বুড়িহাটী মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের বাড়ীর সামনে, মোমিনপুর মাদ্রাসার সামনে, আওয়ালগাতীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইলাম, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ইসমাত আরা সাদেক, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধামোসলেম উদ্দিন, হাসানপুর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক ও প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, আ.লীগ নেতা বাবর আলী, শাহিদুজ্জামান শাহিন, ওজিয়ার রহমান, আয়ুব আলী প্রমুখ।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 