শনিবার ● ১৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রনেতা কাজী আলমগীরের প্রার্থীতার দাবিতে সভা অনুষ্ঠিত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রনেতা কাজী আলমগীরের প্রার্থীতার দাবিতে সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা কাজী আলমগীর হোসেনের প্রার্থীতার দাবীতে দলীয় কার্যালয়ের সামনে এক সভার আয়োজন করা হয়। সভার শুরুর পূর্বে প্রত্যাশী প্রার্থীর ছবি সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সভা মঞ্চে সমবেত হন। সংগঠনের সভাপতি আবুল হাসান গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন বিপ্লব, কার্যকরী সভাপতি কাজী আব্দুল আলিম, সহ-সভাপতি মতিয়ার রহমান, কাজী আলমগীর হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলমগীর মোড়ল, খামারবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরোজ মন্ডল, আওয়ামী সদস্য বিশংকর সরকার, মনোরঞ্জন মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাকসুদা আক্তার রাখি, আওয়ামী নেতা সুকৃতি মন্ডল, বঙ্গবন্ধু সৈনিক লীগের ডুমুরিয়া শাখার যুগ্ম আহবায়ক শেখ রাশেদুজ্জামান শাহেদ প্রমুখ।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা 