রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা বাস-নছিমন সংঘর্ষে শিশু নিহত; আহত-২
পাইকগাছা বাস-নছিমন সংঘর্ষে শিশু নিহত; আহত-২

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় ৪ বছরের ১ শিশু নিহত ও ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধারে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার সময় পাইকগাছা-খুলনা সড়কের আগড়ঘাটা মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ বাস ও নছিমন জব্দ করেছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের চর খড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক মিজান গাজী তার পরিবার নিয়ে নছিমনযোগে বাড়ীতে ফিরছিলেন। এ সময় পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী খুলনা-ব-৬৪১ গাড়ীটি দ্রুত গতিতে আগড়ঘাটা মোড়ে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনে থাকা মিজান গাজীর শিশুপুত্র আল-আমিন ঘটনাস্থলে নিহত হয় এবং মিজান ও তার ভাই ফজলু মারাত্মকভাবে আহত হয়। থানার এসআই মহিউদ্দীন আহমেদ ও লিটন বিশ্বাস ঘটনাস্থল থেকে বাস ও নছিমন জব্দ করেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।






পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক 