মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে সাংবাদিক মিন্টু’র উপর সন্ত্রাসী হামলা; থানায় জিডি
কপিলমুনিতে সাংবাদিক মিন্টু’র উপর সন্ত্রাসী হামলা; থানায় জিডি

এস ডব্লিউ নিউজ ॥
পহেলা বৈশাখের রিপোর্ট সংগ্রহের কাজে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু। গত ১৪ এপ্রিল সকাল ৯ টার সময় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈশাখী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয় সাংবাদিকরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় কথিত ছাত্রলীগ নেতা এম ডি রাসেল (২৪), শোভন শেখ (২২), আমিরুল গাজী (২৩) আনিচ গাজী (২৪) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন উল্লেখ করে পাইকগাছা থানা সাধারণ ডায়েরী করেছে ভূক্তভোগী সাংবাদিক মিন্টু।
জিডি সূত্রে জানাগেছে, ঘটনার দিনে পহেলা বৈশাখের রিপোর্ট সংগ্রহের জন্য উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে যান দৈনিক ভোরের পাতা এর উপজেলা প্রতিনিধি মহানন্দ অধিকারী মিন্টু। এ সময় বিদ্যালয় প্রাঙ্গন ছিল উৎসব মুখর। মানুষের ভিড়ে মাঠের মাঝখানে ছিলেন সাংবাদিক মিন্টু। এমন সময় এমডি রাসেলের নের্তৃত্বে সন্ত্রসীরা সাংবাদিক মিন্টুকে ঘিরে ফেলে। এ সময় এমডি রাসেল সহ উল্লেখিত ব্যক্তিরা মিন্টুকে উদ্দেশ্য করে গালিগলাজ করে বলতে থাকে তোকেই তো খুঁজছি। এরপর এলোপাতাড়ী মারতে শুরু করে তারা। উপায়ন্তু না পেয়ে সাংবাদিক মিন্টু দৌঁড়ে কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেনের কাছে গিয়ে আশ্রয় নেয় এবং ঘটনা খুলে বলেন। এদিকে এ নেক্কারজনক ঘটনায় পাইকগাছা ও কপিলমুনি সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় পাইকগাছা থানায় জিডি করা হয়েছে। যার নং ৬৩০, তাং ১৫/০৪/১৯ ইং।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 