শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » খুলনা জেলার তিন শতাধিক শ্রমিককে এক কোটি টাকা সহায়তা প্রদান করলেন শ্রম প্রতিমন্ত্রী
প্রথম পাতা » বিবিধ » খুলনা জেলার তিন শতাধিক শ্রমিককে এক কোটি টাকা সহায়তা প্রদান করলেন শ্রম প্রতিমন্ত্রী
৬৩৫ বার পঠিত
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা জেলার তিন শতাধিক শ্রমিককে এক কোটি টাকা সহায়তা প্রদান করলেন শ্রম প্রতিমন্ত্রী


---
এস ডব্লিউ নিউজ: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে খুলনা জেলার তিন শতাধিক শ্রমিক এবং তাদের স্বজনদের প্রায় এক কোটি ১০ লাখ টাকা সহায়তা প্রদান করলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শনিবার বিকালে খুলনার বয়রা শ্রম অধিদপ্তর বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আর্থিক সহায়তার চেত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিন’শ ১১ জন শ্রমিক এবং তাদের স্বজনদের হাতে এক কোটি আট লাখ ৩৫ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় শ্রমিকদের মেধাবী সন্তান যারা প্রকৌশল বিশ^বিদ্যালয়, সরকারি বিশ^বিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যায়ণরত ১৪ জনকে পাঁচ লাখ, দুর্ঘটনায় নিহত চার জন শ্রমিকের স্বজনকে দুই লাখ ২৫ হাজার এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও পঙ্গু শ্রমিককে এক কোটি এক লাখ ১০ হাজার টাকার সহায়তার চেক দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকের ছেলে শ্রমিক হোক এটা চায় না বর্তমান সরকার। শ্রমিকের সন্তানেরাও শিক্ষিত হয়ে উন্নত দেশ গঠনে অবদান রাখবে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান বাধ্যতামূলক। তিনি শ্রমিকদের জীবনমানের উন্নয়নে সহযোগিতায় লভ্যাংশের নিদিষ্ট অংশ শ্রমিক কল্যাণ তহবিলে নিয়মিত জমা দেয়ার জন্য শিল্প মালিকদের প্রতি আহবান জানান।

খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডাঃ আনিসুল আওয়াল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান।

পরে প্রতমন্ত্রী খুলনা অঞ্চলের শ্রমিকদের কল্যাণে শ্রম অধিদপ্তর থেকে খালিশপুর শ্রম কল্যাণ কেন্দ্রের জন্য অ্যাম্বুলেন্সর এর উদ্বোধন করেন।





বিবিধ এর আরও খবর

বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ  টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)