শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব-শারদীয় দুর্গোৎসব শুরু
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব-শারদীয় দুর্গোৎসব শুরু
৬৯৪ বার পঠিত
শুক্রবার ● ৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব-শারদীয় দুর্গোৎসব শুরু

---

এস ডব্লিউ নিউজ:

শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব। আজ মহাষষ্ঠী। রাত ৯টা ৫৭ মিনিট অবধি তিথি থাকবে।

বৃহস্পতিবার শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গোধূলি লগ্নে মন্দিরে মন্দিরে দেবীর বোধনের মধ্য দিয়ে সূচনা ঘটে উৎসবের। আগামীকাল শনিবার হবে মহাসপ্তমী। রোববার মহাষ্টমী ও কুমারী পূজা। সোমবার মহানবমী আর মঙ্গলবার বিজয়া দশমী। দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব।

দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি বাণীতে বাংলাদেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।’

সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার পিতৃগৃহে এসেছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে। ফলে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, হানাহানি, মারামারি, সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা প্রকাশ পাবে। বিজয়া দশমীতে দেবী বিদায় নেবেনও ঘোড়ায় চড়ে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশেই নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।তথ্যঃ অনলাইন ।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে  -সংস্কৃতি মন্ত্রী দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)