শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণের সমাপনী
প্রথম পাতা » কৃষি » আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণের সমাপনী
৬০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণের সমাপনী


---
এস ডব্লিউ নিউজ:  আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগীদের মৎস্য চাষ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী বৃহস্পতিবার দুপুরে খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহা: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমার বাড়ি আমার প্রকল্পের সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

অতিথিরা বলেন, সকল কাজেই প্রশিক্ষণ থাকা দরকার। নারীদের পিছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সকল কাজে নারীদের সম্পৃক্ত করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮-১৯ অর্থ বছরে সারা দেশে প্রায় এক লাখ উপকারভোগী সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খুলনায় এ পর্যন্ত প্রায় পাঁচশ উপকারভোগী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনার কয়রা উপজেলার আটটি সমিতির ৪০ উপকারভোগী সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)