শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ মার্চ ২০২০
প্রথম পাতা » খেলা » আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
প্রথম পাতা » খেলা » আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
৬৩৩ বার পঠিত
রবিবার ● ১৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

---
এস ডব্লিউ নিউজ:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আলোকিত মানুষ তৈরিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। একটি জাতি সুস্থ দেহের অধিকারী হয়, সেই জাতিকে পিছনে ফেলতে পারে না।

তিনি শনিবার রাত সাড়ে আটটায় খুলনার মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। মেধাবী শিক্ষার্থী তৈরিতে শিক্ষকদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমনি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। বিশে^র সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে ভাল মেধাবী শিক্ষার্থী দরকার। মেধার লালন ছাড়া দেশ সামনে এগুতে পারে না। তিনি বলেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা দেশকে সামনে এগিয়ে নিবে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে তিনি শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা: রুমানাই ইয়াসমিন এবং শিক্ষাবিদ অধ্যাপক মমতাজ বেগম। মুজগুন্নী শহীদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী সরয়ার-উল-আযম এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী।

পরে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।





খেলা এর আরও খবর

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

আর্কাইভ