সোমবার ● ৩০ মার্চ ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় প্রথম মাদক মামলার আসামীদের ডোপ টেস্ট পরীক্ষার উদ্যোগ।
পাইকগাছায় প্রথম মাদক মামলার আসামীদের ডোপ টেস্ট পরীক্ষার উদ্যোগ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানার মাদক মামলার ৪ আসামীকে এই প্রথম ডোপ টেস্ট ব্যবস্থা চালু করলেন পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী। সোমবার সকালে ৪ আসামীকে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করে একই সাথে তাদের ডোপ টেস্ট পরীক্ষার আদেশের জন্য খুলনা সিভিল সার্জন অফিস বা খুমেক হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন । থানা পুলিশ জানিয়েছে, রবিবার রাত ৯ টার দিকে পৌরসভার ৭ ওয়ার্ডের পুরাতন বরফ মিলের নিকট থেকে মাদক সেবনের অভিযোগে বাতিখালীর সবুজ বিশ্বাস, পলাশ মোড়ল, দবির গাজী ও মেহেদী হাসান নামে ৪ যুবককে আটক করেন। এ ঘটনায় এসআই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ধৃত ৪ যুবকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করেছেন,যার নং- ৩৬। এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী মাদক-জুয়া বাল্যবিবাহ প্রতিরোধ সহ যে কোন অপরাধ দমনে সকলের সহযোগিতা চেয়েছেন।






মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে 