বুধবার ● ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » অপরাধ » ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজের এডমিন ভুয়া খবর প্রচারে আটক
ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজের এডমিন ভুয়া খবর প্রচারে আটক

পাইকগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত ভুয়া তথ্য “ভয়েস অফ পাইকগাছা” ফেসবুক পেজে সংবাদ প্রচার করায় উত্তীয় দেবনাথ নামে এক ব্যক্তিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। জানাযায়, পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের নাথ বিষ্ণুপদ এর পুত্র উত্তীয় দেবনাথ তার ভুয়া ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজে বিভিন্ন সময় মানুষকে ভুয়া তথ্য দিয়ে হয়রানি করে আসছে। মহামারী করোনা ভাইরাস আক্রান্ত ১ এ খবর সোমবার ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজে প্রচার হলে পাইকগাছা উপজেলায় আতংক সৃষ্টি হয় এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়ে। খোজ নিয়ে দেখা যায় করোনা ভাইরাসে পাইকগাছায় কেউ আক্রান্ত হয়নি। পাইকগাছা থানা পুলিশ উত্তীয় দেবনাথ কে বুধবার আটক করে এবং তার নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮,২৫ (২)/২৯(১)/৩১(২)/৩৫(২) ধারা মোতাবেক মামলা করে। যার নং-৮,তারিখ ৮/৪/২০২০। পাইকগাছা থানার ওসি মো: এজাজ শফী জানান,আসামী উত্তীয় দেবনাথ তার ভয়েস অফ পাইকগাছা ফেসবুক পেজে পাইকগাছায় করোনা ভাইরাসে আক্রান্ত ১ ভুয়া তথ্যের কারনে গোটা পাইকগাছা মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়। যে কারনে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।






মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে 