শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » উপকূল » সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পিলপিলের ৪৪টি ডিমের মধ্যে মাত্র ৪টি বাচ্চা ফুটেছে
প্রথম পাতা » উপকূল » সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পিলপিলের ৪৪টি ডিমের মধ্যে মাত্র ৪টি বাচ্চা ফুটেছে
৫৭৬ বার পঠিত
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে পিলপিলের ৪৪টি ডিমের মধ্যে মাত্র ৪টি বাচ্চা ফুটেছে

 

---

 

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

 

সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানির প্রজাতির কুমির পিলপিলের দেয়া ৪৪টি ডিমের মধ্য থেকে এবার মাত্র ৪টি বাচ্চা ফুটেছে। অতি বৃষ্টি ও ইনিকিউবেটরের ক্রুটির কারণে আশানুরুপ বাচ্চা ফোটেনি বলে জানিয়েছেন করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির। তিনি জানান, গত ১২ জনু প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের বাসায় ৪৪টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর কুমিরটির নিজ বাসায় ২১টি রেখে বাকীগুলোর মধ্যে ১২টি কেন্দ্রের নতুন ইনকিউবেটর আর ১১টি পুরাতন ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর জন্য সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর শনিবার সকালে কেন্দ্রের নতুন ইনকিউবেটরে রাখা ১১টির মধ্যে ৪টি ডিম হতে বাচ্চা ফুটে বের হয়। বাকী ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো হতে বাচ্চা ফুটে বের হয়নি। তবে চলতি মৌসুমে অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে প্রজনন কেন্দ্র প্লাবিত হওয়ায় ডিমসহ অন্যান্য বন্যপ্রাণী ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। গত বছরও পিলপিল ৪৮টি ডিম দেয়, কিন্তু তা থেকেও একটিও বাচ্চা ফোটেনি। পিলপিলের ডিমে গত তিন বছর কোন ফুটানো সম্ভব হয়নি। শনিবার পিলপিলের ডিম থেকে ফুটে বের হওয়া ৪টিসহ কুমির প্রজনন কেন্দ্রের মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬টিতে।

 

কুমির প্রজনন কেন্দ্রে পিলপিল ও জুলিয়েট নামক দুইটি নারী কুমির দিয়েই প্রজনন কার্যক্রম চলে আসছে। এরমধ্যে গত ২৯ মে জুলিয়েট ৫২টি ডিম দিলেও তা থেকেও কোন বাচ্চা ফুটে বের হয়নি।

 

করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির বলেন, ২০২০ সালে পিলপিল ৪৪টি আর জুলিয়েট ৫২টি ডিম দেয়। এরমধ্যে পিলপিলের ৪টি বাচ্চা হলেও জুলিয়েটের ডিম থেকে কোন বাচ্চা আসেনি। গত ২০১৭, ১৮ ও ১৯ সালে পিলপিল ও জুলিয়েটের ডিম একটিও বাচ্চা ফুটেনি। তবে এ কারণে তিনি যথা সময়ে সঠিক তাপমাত্রা না পাওয়া ও কেন্দ্রের ইনকিউবেটরের ক্রুটিকেই দায়ী করছেন।





উপকূল এর আরও খবর

জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নারীদের রোগবালাই বাড়ছে
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগে উপকূলীয় মানুষের জীবন জীবিকা বদলে যাচ্ছে
জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা
খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর খুলনার তিন উপজেলার খাবার পানির এক মাত্র উৎস উপকূলের আলমশাহী পুকুর
আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী আইলার ক্ষত নিয়ে ১৭ বছরে উপকূলবাসী
পাইকগাছায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য লাইফ জ্যাকেট বিতরণ

আর্কাইভ