শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » ভোলায় ইলিশ শিকারের অপরাধে ২০ জেলে আটক
ভোলায় ইলিশ শিকারের অপরাধে ২০ জেলে আটক
এস ডব্লিউ নিউজ: ভোলায় সরকারি নিষেধাজ্ঞাে উপেক্ষা করে ইলিশ শিকার করার সময় ২০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ২০ কেজি ইলিশ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়। ২৩ এপ্রিল শুক্রবার সকালে ভোলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে
বলেন, আটক ২০ জেলের মধ্যে ১৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি তিন জেলের বয়স কম হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
এরপর উদ্ধার মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়াও পরিবহন, বিক্রি, বাজারজাত, মজুতের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।’






পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা 