বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » উপকূল » ‘ত্রাণ চাই না, বাঁধ চাই’, প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে এমপি শাহজাদা
‘ত্রাণ চাই না, বাঁধ চাই’, প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে এমপি শাহজাদা
এস ডব্লিউ নিউজ:
প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে নিজ এলাকার মানুষের দাবির কথা তুলে ধরলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় তার গলায় ঝোলানো ‘আর কোনও দাবি নাই, ত্রাণ চাই না- বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।
উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে পটুয়াখালী থেকে নির্বাচিত এই এমপি জানান, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনি এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সংসদ সদস্যকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।
এই বক্তব্য দেওয়ার সময় তিনি ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন, ‘এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল।
সংসদে এস এম শাহজাদা তার বক্তব্যে বলেন, ‘অর্ধশত বছর আগে জনবসতি গড়ে ওঠা চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাসে কোটি কোটি টাকার ফসলহানি হচ্ছে। কিন্তু চরাঞ্চলের লাখ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা কেউ ভাবছে না। তাই চরাঞ্চলের কৃষকের প্রাণের দাবি বেড়িবাঁধের কথা লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মহান জাতীয় সংসদে তাদের দাবি উপস্থাপন করলাম।’






বঙ্গোপসাগরে আকভান তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে; দুপুরে ভারতে ল্যান্ডফলের সম্ভাবনা
পাইকগাছায় উপকূল দিবস পালিত
১২ নভেম্বর উপকূলে পালিত হচ্ছে উপকূল দিবস; রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি
জীবনের ঝুঁকি ও ঋণের বোঝা নিয়ে জেলেদের সমুদ্রযাত্রা
বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পাইকগাছার জেলে পল্লীতে ব্যাপক প্রস্তুতি
দেশের উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও বৃষ্টিতে পাইকগাছায় বেড়েছে জনদুর্ভোগ
জলবায়ু পরিবর্তনে উপকূলের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা কার্যকর করা প্রযোজন
জলবায়ু পরিবর্তনে উপকূলের জনগোষ্ঠীর ন্যার্যতা ও সমতা থেকে বঞ্চিত হচ্ছে
সুন্দরবন সংলগ্ন উপকূলের বনজীবীদের কষ্ট,পরিশ্রম আর অভাব নিত্য সঙ্গী 