শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

SW News24
বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » মোংলায় আরো এক সপ্তাহের কঠোরবিধি বিধি নিষেধ আরোপ
প্রথম পাতা » বিবিধ » মোংলায় আরো এক সপ্তাহের কঠোরবিধি বিধি নিষেধ আরোপ
৪৫৩ বার পঠিত
বুধবার ● ১৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় আরো এক সপ্তাহের কঠোরবিধি বিধি নিষেধ আরোপ

---



মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

মোংলায় চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৩ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে নতুন করে অধিক কঠোরতর বিধি নিষেধ জারি করেছে জেলা প্রশাসন।


বুধবার (১৬ জুন) দুপুরে এ নতুন বিধি নিষেধ জারি করে বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, মোংলার করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সংশ্লিষ্টদের নিয়ে বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় কাঁচা, মুদি, মাছ ও মাংসের দোকানপাট আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সকল পণ্যের দোকানপাটগুলো সরিয়ে খোলা মাঠে নেয়ার পাশাপাশি সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।


এছাড়া পৌর শহরের সকল দোকানপাট, হোটেলসহ জরুরি প্রয়োজন ছাড়া নদী পারাপার বন্ধ থাকবে। শহরতলীর পশুর হাটগুলো বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে। অধিক কঠোরতর এ বিধি নিষেধ বাস্তবায়নে মোবাইল টিম, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে বলে জানান জেলা প্রশাসক।


হঠাৎ করে মোংলায় করোনা সংক্রমণ ও শনাক্ত বাড়তে থাকায় প্রথম দফায় গত ৩০ মে থেকে ৮ দিনের কঠোর বিধি নিষেধ জারি করে স্থানীয় প্রশাসন। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্বিতীয় দফায় আরও এক সপ্তাহের বিধি নিষেধ জারি করা হয়।


দ্বিতীয় সপ্তাহের কঠোর বিধি নিষেধ চলার মধ্যেই আজ বুধবার সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১৬ জুন বুধবার মধ্যরাত পর্যন্ত আরও অধিক কঠোর বিধি নিষেধ আরোপ করে জেলা প্রশাসন।এতেও  সংক্রমণ না কমায় চতুর্থ বারের মতো আজ ১৬ জুন  থেকে আগামী ২৩জুন পর্যন্ত আবারো কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসক।


এদিকে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও মোংলা বন্দরে পণ্য ওঠানামা, পরিবহন ও অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরে কর্মরত মোংলা এলাকার বাসিন্দাদের কর্মস্থলে না গিয়ে নিজ বাসায় অবস্থান করে অনলাইনের মাধ্যমে কাজ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে বুধবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ৩০ জনের নমুনা সংগ্রহ করে ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)