বুধবার ● ২৮ জুলাই ২০২১
প্রথম পাতা » কৃষি » ভারী বর্ষণে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমনের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা
ভারী বর্ষণে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমনের ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা

পাইকগাছা প্রতিনিধি
টানা ভারী বর্ষণে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রোপনকৃত আমন ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণে খামারে রোপনকৃত ৪০ একর জমির মধ্যে ৩৪একর জমির রোপনকৃত চারা তলিয়ে আছে, তার উপর এলাকার পানি খামারের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন রোপনকৃত ধানের চারা পানিতে ভেসে যাচ্ছে। এ ব্যাপারে খামারের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হারুন জানান, কয়েক দিনের বৃষ্টির মধ্যে খামারের আমন ধানের চারা রোপন পুরাদমে এগিয়ে চলছিল। এ পর্যন্ত ৪০ একর আমন ধানের চারা রোপন করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ও বুধবারের ভারী বর্ষণে পুরা খামার পানিতে তলিয়ে গেছে। ৩৪ একর রোপনকৃত ধান পানির নিচে রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি নিষ্কাষন হলে রোপনকৃত চারা খুববেশি ক্ষতি হবে না। তবে খামারের উপর দিয়ে পানির ¯্রােত বয়ে যাওয়ায় রোপনকৃত চারা উপড়ে পানিতে ভেসে গেছে। ভেসে যাওয়া ধানের চারা জায়গায় নতুন চারা রোপন করতে হবে। তবে পানি নিষ্কাষন না হওয়া পর্যন্ত কেমন ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। পানি সরে গেলে খামারে পরিবেশ বুঝে নতুন করে ধানের চারা রোপন করা হবে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 