মঙ্গলবার ● ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশের ফলন ভাল হয়েছে
পাইকগাছায় আউশের ফলন ভাল হয়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥
পাইকগাছায় আউশের বাম্পার ফলন হয়েছে।পুরাদমে আউশ ধান কর্তন চলছে।আগামী ৭ দিনের মধ্যে পুরা জমির ধান কাটা সম্পন্ন হবে বলে কৃষকরা জানিয়েছে। তবে ধানের থেকে বিচুলীর চাহিদা থাকায় কৃষকরা লাভবান হচ্ছে বেশি। ধানের ভাল ফলন ও উচ্চ মূল্য পেয়ে কৃষকরা খুশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপর,হরিঢালী,কপিলমুনি,রাড়ুলী ও পৌরসভায় ১শ ১৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে।এর মধ্যে ৯৫ হেক্টর উপশি ও ২০ হেক্টর হাইব্রিড। প্রায় ৭৫ ভাগ ক্ষেতের ধান কাটা সম্পন্ন হয়েছে।নতুন ধান পুষ্ট ও ফলন ভাল হয়েছে।হেক্টর প্রতি ফলন উফশি ৩.৮ মেট্রিকটন ও হাইব্রীড ৪.৯ মেট্রিকটন হারে ফলন পাওয়া গেছে ।মোট ৪৫৯ মেট্রিকটন ধান উৎপন্ন হয়েছে।এ বছরপ্রতিকূল আবহাওয়ার পরও আউশের ফলন ভাল হয়েছে। আউশ কাটার পর আমনের আবাদের জন্য জমি প্রস্তত করছে কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:জাহাঙ্গীর আলম জানান, স্বল্প পরিমাণে কিটনাশক,অল্প সেচ ও কম পরিশ্রমে আউশ ধান উৎপাদন করা সম্ভব।ফলন ভাল হয়েছে।কৃষকরা বিচুলী ও ধানের ভাল মূল্য পাওয়ায় লাভবান হয়েছে।







শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে 