শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যা মামলার চার্জশীট দাখিল
প্রথম পাতা » অপরাধ » খুলনায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যা মামলার চার্জশীট দাখিল
৫৫৫ বার পঠিত
রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ছাত্রলীগ নেতা প্রান্ত হত্যা মামলার চার্জশীট দাখিল

 এস ডব্লিউ নিউজ:  খুলনার পাইকগাছা উপজেলায় প্রান্ত ঘোষ (২৪) হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।চলতি বছরের ০৯ জুন খুলনার ‌জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌স্ট্রেটের আদাল‌তে এই চার্জ‌শিট দা‌খিল করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সিআইডির উপ-পরিদর্শক মোল্লা লুৎফর রহমান।

নিহত প্রান্ত ঘোষ পাইকগাছার পুরাইকাঠি গ্রামের--- অচিন্ত্য ঘোষের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০২০ সালের ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালি সুকুমার ডাক্তারের মোড়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ১৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় প্রান্ত ঘোষের বড় ভাই অনুপ ঘোষ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং ১২, তারিখ: ১৬/১০/২০২০। এ মামলায় এজাহারভূক্ত আসামী করা হয় ০৫ জনকে। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহন করে সিআইডি।

মামলাটির চূড়ান্ত তদন্তে সিআইডি পুলিশ মোট ১৬ জনকে আসামী করেছে। তারা হলেন, মো: সাইফুল ইসলাম (৩০), মো: আলমগীর হোসেন (৩২), আসিফ বিপ্লব গাইন (২০), ভিম কুমার সানা (৩২), মনির হোসেন (৪০), আসাদুজ্জামান (৩০), মো: টুলু গাজী (৪৪), ইমদাদুল হক টুটুল (৩১), সঞ্জয় মন্ডল (৩৫), তারক কুমার মন্ডল (৩০), মো: রসুল গাজী (২৩), মো: রাজু আহম্মেদ (২২), মো: সালাহউদ্দিন কাদের (২৬), মো: অহিদুর জামান (২২), মো: সাইবুর গাজী (৩৪) ও সাদিয়া সুলতানা সম্পা (৩২)।এদের মধ্যে মো: অহিদুর জামান (২২), সাদিয়া সুলতানা সম্পা (৩২)  ও আসিফ বিপ্লব গাইন (২০) জামিনে মুক্ত আছেন এবং তারক কুমার মন্ডল (৩০) পলাতক রয়েছেন। বাকি ১১ জন বর্তমানে কারাগেরে আছেন। এছাড়া মামলার এজহারভুক্ত ৩নং আসামী হৃদয় (২২) এর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত না হওয়ায় তার অব্যাহতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা। তিনিও জামিনে মুক্ত আছেন।

এ হত্যা মামলার প্রধান আসামী মোঃ সাইফুল ইসলাম(৩০) ও তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ সাইবুর রহমান(৩৫) আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া আসামি আলমগীর মোড়ল (২৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, প্রান্ত ঘোষকে পূর্ব পরিকল্পিত ভাবে পরস্পর যোগসাজশে সুকৌশলে ডেকে এনে মারপিট হত্যা করেছে আসামিরা।

এ প্রসঙ্গে মামলার বাদী প্রান্ত ঘোষের বড় ভাই অনুপ ঘোষ বলেন, ‘আদালতে নিরপক্ষ যে চার্জশিট দেওয়া হয়েছে। আমি তাতে সম্মতি জানিয়েছি। আশা করি দ্রুত ন্যায় বিচার পাবো।’





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)