শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » কলেজের পিয়ন জেল হাজতে; খোঁজ রাখেন না অধ্যক্ষ
প্রথম পাতা » অপরাধ » কলেজের পিয়ন জেল হাজতে; খোঁজ রাখেন না অধ্যক্ষ
৬০৪ বার পঠিত
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলেজের পিয়ন জেল হাজতে; খোঁজ রাখেন না অধ্যক্ষ

 এস ডব্লিউ;--- পাইকগাছা সরকারি কলেজের কর্মচারী মোঃ নজরুল ইসলাম নারী নির্যাতন মামলায় জেল হাজতে থাকলেও কলেজের অধ্যক্ষ কিছু জানেন না বলে জানা গেছে। কলেজের পিয়ন নজরুল ইসলামের হাজতবাস প্রায় দুই সপ্তাহ পার হতে চললেও কলেজ কর্তৃপক্ষ কোন খোঁজ না রাখায় এলাকার সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কলেজের কর্মচারি মোঃ নজরুল ইসলামের নামে মামলা হয়েছে। মামলা নং জিআর-৯১/১৪ ধারা ১১ (গ) না.শি.নি.দ. আইন ২০০০ সনের (সংশোধনী ২০০৩)। গত ২৫ নভেম্বর পাইকগাছা থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেন। তবে কলেজের হাজিরা খাতায় পিয়ন নজরুলের নামে ২৭ তারিখ থেকে অনুপস্থিত বা ছুটি কোন কিছু লেখা নেই। তার নামের ঘরটি খালি রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, পিয়ন নজরুল ইসলাম নারী নির্যাতন মামলায় জেল হাজতে গেছে। এ খবর আমরা লোক মুখে শুনেছি। এ বিষয়ে অধ্যক্ষ ভালো বলতে পারেবন। এ ঘটনা নিয়ে কলেজ শিক্ষকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।--- এ বিষয় কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডলের কাছে জানতে চাহিলে তিনি বলেন, নজরুল কয়েক দিন কলেজে আসছে না, ছুটি ও নেয়নি। সে জেল হাজতে আছে কিনা এ বিষয়ে জানতে চাহিলে তিনি বলেন, আমি তা জানিনা, মেয়ের বিয়ে ব্যস্ত আছি বিয়ে শেষ হলে খোজ খবর নিবো। আরও জানা গেছে বর্তমানে কলেজে ম্যানেজিং কমিটি না থাকায় উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করছেন। এ বিষয় নির্বাহী অফিসারকে জানালে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিবো।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ