সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সুন্দরবন » পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পাইকগাছা প্রতিনিধিঃ পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন,ইউনিটি ফর ইউনিভাস হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউণ্ডেশন কেন্দীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান এ্যাড.শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক অজ্ঞলী রানী শীল। বক্তৃতা করেন, কবি রোজী সিদ্দিকী,সুনিল রায়, লিটন গাজী, অভিজিৎ রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের একটি বিরল সম্পদ। এই বন আমাদের গর্বের সঙ্গে জড়িয়ে আছে। সুন্দরবন আমাদের সম্পদ
। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।






সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার 