শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করল ‘স্বপ্নের খোঁজে’
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করল ‘স্বপ্নের খোঁজে’
৬৩৮ বার পঠিত
বুধবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করল ‘স্বপ্নের খোঁজে’

ফরহাদ খান, নড়াইল

নড়াইল পৌর এলাকার গোহাটখোলা এবং কুড়িরডোব মাঠ এলাকার ৭০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার ---২৩ ফেব্রুয়ারি সকালে ও মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে কম্বলগুলো বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটুর সহযোগিতায় স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন এবং চিত্রা থিয়েটার শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। কম্বলগুলো পেয়ে বেশ খুশি হয়েছেন হতদরিদ্র পরিবারগুলো। তারা বলেন, শীত মওসুমের শেষ দিকে হলেও কম্বলগুলো পেয়ে খুশি হেেয়ছি। এর আগেও স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কম্বল পেয়েছি। করোনার প্রথমদিকে খাদ্য সহায়তাসহ ঈদের সময় আমাদের সন্তানদের নতুন পোশাক দিয়েছে তারা।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন-নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণ, আহমেদ শাকিল, সোহাগ ফরাজি, শামীম হোসেন, শাহরিয়ার রাজসহ সংগঠনের সদস্যরা।

‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার-২০২১’ বিজয়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মির্জা গালিব সতেজ বলেন, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শিশুদের নিয়ে কাজ করছি। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি ছিন্নমূল শিশুদের নিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে আনন্দ অনুষ্ঠান ভাগাভাগি করার মধ্য দিয়ে ফাউন্ডেশনের পথচলা শুরু হয়। ‘সুখ স্বপ্নের সন্ধানে কাজ করব মোরা একই বন্ধনে’-এ স্লোগানে আমরা কাজ করে যাচ্ছি।

সংগঠনের সদস্যরা জানান, পড়ালেখার টাকা জমিয়ে এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতা ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে শিক্ষা ও জীবনযাত্রা মানউন্নয়ন নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার-২০২১’ জয়লাভ করে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন। প্রতিবছর বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। এছাড়া করোনাকালীন সময়ে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে সবজি বাজার, গরিব কৃষকের ধান কর্তন, চিকিৎসাসেবা, হাসপাতাল ও এতিমখানায় ইফতার বিতরণ, ঈদে ছিন্নমূল ও বেদে সম্প্রদায়ের শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেয়াসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। সংগঠনে বর্তমানে সদস্য সংখ্যা ৪৫ জন। এদের বেশির ভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।





বিবিধ এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা

আর্কাইভ