সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » রাজনীতি » ‘গণতন্ত্র মঞ্চের’ আত্মপ্রকাশে ঐকমত্য পোষণ ৭ দলের
‘গণতন্ত্র মঞ্চের’ আত্মপ্রকাশে ঐকমত্য পোষণ ৭ দলের
যৌথ রাজনৈতিক উদ্যোগ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চের’ নামের একটি প্লাটফর্মের আত্মপ্রকাশের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে সাতটি দল। এক সভায় জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই সাতটি দলের নেতারা ঐকমত্য পোষণ করেন।
রবিবার বিকেলে গণসংহতি আান্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এ তথ্য জানান। তিনি জানান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসভবনে তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, যথাসম্ভব স্বল্পসময়ে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে এ মঞ্চ আত্মপ্রকাশ করবে।জোনায়েদ সাকির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় গৃহীত এক প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের সশস্ত্র সন্ত্রাসী তৎপরতার তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয় এবং বলা হয় সরকারি দলের ছাত্র সংগঠন জবরদস্তি করে যে দখলদারিত্ব কায়েম করেছে, তা দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে গুরুতর ভাবে বিপন্ন করেছে। সরকারি ছাত্র সংগঠনের সশস্ত্র ক্যাডারদের সচিত্র ছবি গণমাধ্যমে প্রকাশ হলেও আজ পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। এমনকি তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। বরং যারা আক্রান্ত ও আহত হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও নিন্দা জানানো হয়। একই সঙ্গে প্রস্তাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহবা
ন জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক এড. ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সম্পাদক শহীদুলাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রেসিডিয়াম সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, গণপরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, আহবায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 