বৃহস্পতিবার ● ১৬ জুন ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান সুবোল মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান সুবোল মন্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পাইকগাছা (খুলনা্ প্রতিনিধি; খুলনার পাইকগাছায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও লস্কর ইউপি সাবেক চেয়ারম্যান সুবোল মন্ডল (৮৫)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা সরকারী কলেজ মাঠে প্রয়াত
মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি মোঃ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ডেপুটি কমান্ডার আঃ রাজ্জাক মলঙ্গী,রনজিৎ কুমার সরদার,অধ্যক্ষ মিহির বরন মন্ডল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। গার্ড-অব অনার শেষে প্রয়াত মুক্তিযোদ্ধার পৌরসভার বয়রা শ্বশ্মান ঘাটে অন্তেষ্ট্রীক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি ইতোপুর্বে দু’বার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন। বাংলাদেশ স্বাধীনের পর তিনি লস্কর ইউপি’র রিলিপ চেয়ারম্যান ও ১৯৭৩ সালেও নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন। সে কড়ুলিয়ার মৃতঃ সত্যরাম মন্ডলের একমাত্র ছেলে । মৃত্যুকালে তিনি দু’স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিকে সুবোল মন্ডলের মৃত্যুতে খুলনা-৬’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এক শোক বার্তায় প্রয়াত এ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস 