মঙ্গলবার ● ২১ জুন ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি আটক
পাইকগাছায় ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে ইউপি সদস্য সহ ৫ জুয়াড়িকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক নিরুপম নন্দী জানান, গত সোমবার রাতে উপজেলার গড়ইখালী ইউনিয়নে মাদক ও জোয়ার বিরুদ্ধে অভিযান চলছিলো। এ সময় গোপন সংবাদ পাই গড়ুইখালীর শান্তা মনি শেখের বাড়িতে জোয়ার আসর চলছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শান্তার মিজানুর সরদারের ছেলে আসাদুল ইসলাম সরদার(৩৫), মৃত্যু আমজাত সানার ছেলে হান্নান সানা (৪০), জব্বার শেখের পুত্র মনি শেখ(৪০), আমজাদ গাইনের ছেলে ইউপি সদস্য আক্তার গাইন(৫০), ফকিরাবাদের ইছরাফ সরদারের ছেলে রেজাউল সরদার (৫৫)কে আটক করে তাস খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাইকগাছা থানার ওসি
মোঃ জিয়াউর রহমান বলেন, মাদক ও জোয়ার অভিযান চালানোর সময় গড়ুইখালী থেকে ৫ জুয়াড়িকে আটক করে মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।






পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড 