শনিবার ● ৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পৌর ছাত্রলীগ নেতা জয় ও তার পিতা আ’লীগ নেতা মন্টু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছায় পৌর ছাত্রলীগ নেতা জয় ও তার পিতা আ’লীগ নেতা মন্টু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পাইকগাছা পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আরিফ আহম্মেদ জয় ও তার পিতা আ’লীগ নেতা ইদ্রিসুর রহমান মন্টু’র বিরুদ্ধে মৎস্য ঘের জবর-দখলের হুমকির প্রতিবাদে ও জানমালের নিরাপত্তার দাবিতে সাংবাদ সম্মেলন করেছেন তরুন হালদার। শনিবার সকাল ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে তরুন হালদার সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয় ও তার পিতা আওয়ামী লীগ নেতা মন্টুসহ ৩০-৪০জন গুন্ডা পান্ডা নিয়ে উপজেলার পূর্ব খড়িয়ার ঢেমসাখালী মৌজায় অবস্থিত তার পিতা দীনেশ চন্দ্র হালদারের স্বত্ব দখলীয় মৎস্য লীজ ঘেরে হামলা, বাসা ভাংচুর, ক্ষতি সাধন, ভয়ভীতিসহ এলাকা ছাড়ার হুমকি দেওয়ায় জানমালের নিরাপত্তার দাবীতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি লিখিত আরো জানান, বাংলাদেশ সরকার যখন দেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন এবং বর্তমান সরকার যে সময় দেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের নজীর স্থাপন করে চলেছেন ঠিক সেই সময়ে দলের মধ্যে থাকা তথাকথিত আ’লীগ নেতা ইদ্রিসুর রহমান মন্টু ও তার পুত্র ছাত্রলীগনেতা আরিফ আহম্মেদ জয় আমাদের মত নিরীহ হিন্দু ধর্মের লোকদের জমি ও মৎস্য লীজ ঘের দখল করে বাড়ী ছাড়ার হুমকি দেওয়ার সাহস কোথায় পান। আদালতের দখল ভিত্তিক স্থীতিঅবস্থা বজায় রাখার আদেশ থাকা সত্বেও তা অমান্য করে দখল বিহীন ৬.৫৩একর জমি উপজেলার গোলবুনিয়া গ্রামের জগদীশ সরদারের জমি ৩৪ লক্ষ ৩১ হাজার টাকায় কিনে ৬ ঘন্টার মধ্যে দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আমার মা-বাবাকে অকথ্য ভাষায় গালি গালাজ ও এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন। যার ফলে তিনি কি করবেন, কোথায় যাবেন, তা ভেবে দিশেহারা হয়ে সাংবাদিকের দ্বারস্থ হয়েছেন। তিনি সাংবাদিকের সহযোগিতা চেয়ে ক্ষতিগ্রস্তকারি পিতা-পুত্রের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়ে সরকারে ভাবমূর্তি রক্ষার্থে দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষন করে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 