শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
৫৩১ বার পঠিত
রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব খাদ্য দিবস এবং ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে রবিবার--- বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো ‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের মূল চালিকাশক্তি হলো কৃষি। দেশের জনসংখ্যাবৃদ্ধি ও জমি হ্রাসের প্রেক্ষাপটে মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধানের জন্য এবং কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে দেশ আজ দানাজাতীয় খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। তিনি বলেন, করোনা মহামারিকালীন দেশে খাদ্যের তেমন ঘাটতি হয়নি। সরকারের নিদের্শনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়ে চলেছে। এ বছর খাদ্য উৎপাদন হয়েছে চার কোটি মেট্রিকটন। কৃষকের উৎপাদিত ফসলের একটি বড় অংশ ইঁদুর দ্বারা নষ্ট হয়। ইঁদুর যে পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি নষ্ট করে। উৎপাদিত ফসল রক্ষা ও খাদ্যশস্য অপচয় রোধে ইঁদুর নিধনের বিকল্প নেই।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ প্রমুখ বক্তৃতা করেন।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)