রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ১৯ জন
একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট ১৯ জন
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হচ্ছে।
আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, একুশে পদক পাচ্ছেন ভাষা আন্দোলনে খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো: মজিবর রহমান।
শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ। শিল্পকলায় (সংগীত) মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ- খোদা (মরণোত্তর)।
শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলায় (আবৃত্তি) জয়ন্ত চট্টোপাধ্যায় ও শিল্পকলায় (চিত্রকলা) কনক চাঁপা চাকমা ।
মুক্তিযুদ্ধে অবদান রাখায় মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো: শাহ আলমগীর (মরণোত্তর),গবেষণায় ড. মো: আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।
রাজনীতিতে অবদান রাখায় একুশে পদক পাচ্ছেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান।
অন্যদিকে, সমাজসেবায় একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং মো: সাইদুল হক। (বাসস) ![]()






শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত 