শনিবার ● ১১ মার্চ ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না ২৬ মার্চ
রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না ২৬ মার্চ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক বলেছেন, ২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না। আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিল না। ইতোমধ্যে একটি আইন পাস হয়েছে এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের ওপর দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, তালিকা প্রণয়ন কমিটি নীতিমালা তৈরির কাজ করে যাচ্ছে, তবে মার্চ মাসে তালিকা প্রকাশিত হবে না, একটু দেরিতে প্রকাশিত হবে।
মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক আরও বলেন, এ সরকারের মেয়াদে তালিকা প্রকাশ করা হবে, তবে কমিটির সভাপতি নির্ধারিত তারিখ জানাতে পারবেন। দ্রুত সময়ে মধ্যে তালিকা প্রকাশ করার তাগিদ রয়েছে এবং এ তালিকায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় রাজাকারদের নাম থাকবে।এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।![]()






পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত 