বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা আদালতের নির্দেশ অমান্য করে নির্মান কাজ; পুলিশের বাঁধায় বন্ধ
পাইকগাছা আদালতের নির্দেশ অমান্য করে নির্মান কাজ; পুলিশের বাঁধায় বন্ধ

খুলনা জেলা জজ আদালতের নিষেধ অমান্য করে পাইকগাছার রাড়ুলীতে নালিশী জমিতে নাজমা বেগম নির্মাণ কাজ শুরু করলে বাদী মোহন লাল বাঁধা দিলেও নির্মাণ কাজ বন্ধ না করায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানা পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ও উভয় পক্ষকে আদলতের নির্দেশ মেনে স্থিতাবস্থা বজায় রাখতে বলেন।
মামলা ও বাদী সূত্রে জানা গেছে, পাইকগাছার রাড়ুলীতে অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে বংশ পরম্পরায় প্রায় শত বছর ধরে রাড়ুলী মৌজায় এসএ ১২৯৫ নং খতিয়ানে ২১০৯ দাগ হাল বিআরএস ১৬০৯ নং খতিয়ানে ৪৪৪৭ নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ১৫০২ নং খতিয়ানে ৪৪৪৮নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক ভোগ দখল করে আসছেন। মোহন লালের শরিক মৃত গোবিন্দ লাল দাশের পুত্র আশীষ কুমার দাশ উক্ত দাগের মধ্য থেকে ১০ শতক জমি ২০২২ সালের নভেম্বর মাসের ১৬ তারিখ রাড়ুলীর নাজনা বেগমের নিকট বিক্রি করে। নাজমা বেগম জমি ক্রয় করে মোহন লালের ভোগ দখলীয় জমির উপর জোর জবর দখল করে ইট, বালু, রড, সিমেন্ট নির্মাণ কাজ শুরু করে। এ ঘটনায় মোহন লাল দাশ বাদী হয়ে পাইকগাছা জজ আদালতে মিস ৮০/২২ মামলা করে। বতমান মামলাটি খুলনা জেলা জজ আদালতে চলমান। মামলা নং মিস আফিল ২২/২৩। মামলায় আদালত জুনের এক তারিখ পযন্ত উভয় পক্ষকে নালিশী জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিযেছেন। কিন্তু বিবাদী নাজমা বেগম গং ৯ মে মঙ্গলবার নিষেধজ্ঞা অমান্য করে কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে আদালতের নিদেশ মেনে আইন শৃংখলা বজায় রাখতে বলেন।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 