শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের পাল্টা-পাল্টি অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের পাল্টা-পাল্টি অভিযোগ
৪৬৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার লস্কর ইউপি চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের পাল্টা-পাল্টি অভিযোগ

--- ---

পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুলনা ডিসি’র কাছে মহিলা ইউপি সদস্যে অরুনা বেগমের অভিযোগের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৪ জুন লস্কর ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অরুনা বেগম খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন ওয়ার্ড সদস্যদের মূল্যায়ন না করে ক্ষমতার অপব্যবহার করেন। পরিষদের নির্ধারিত বাজেটের চিঠিপত্র দেখায় না, মাসিক মিটিং না করে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর করে নেয়। এমনকি চেয়ারম্যান তার পছন্দের লোক দিয়ে আমার নামের বরাদ্দকৃত ভিজিডি কার্ডগুলো টাকার বিনিময়ে বিক্রয করেছেন। এ ছাড়া আমার ভাগের বরাদ্দের টাকায় চেয়ারম্যান লস্করের পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ও ঘন্টা দান করে তার নিজের নামে প্রচার করেছেন। যার তথ্য প্রমান আমার কাছে রয়েছে। তাই প্রতিকার পেতে জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ করেছি।

এদিকে ডিসি’র কাছে অভিযোগের ঘটনায় ইউপি চেয়ারম্যান কে,এম,আরিফুজ্জামান তুহিন প্রতিবাদ সভা ডেকে মহিলা ইউপি সদস্য অরুনা বেগমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। ৭ জুন বুধবার সকালে ইউনিয়ন পরিষদে আয়োজিত অন্যান্য ইউপি সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যান তুহিন অভিযোগ করেন মহিলা ইউপি সদস্য অরুনা বেগম একজন মামলাবাজ মহিলা। সে শুধু বিভিন্ন দপ্তরে অনেকের বিরুদ্ধে অভিযোগ করে হয়রানী করেন। এমনকি ওয়ার্ডে কার্ড দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে কার্ড দিতে পারেনি এর প্রমানও আছে। এছাড়া সে পরিষদেও ঠিকমত আসেনা। তাই আমিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)