শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » গদাইপুর পশুরহাটে সবচেয়ে বড় গরু কালোষাড়
গদাইপুর পশুরহাটে সবচেয়ে বড় গরু কালোষাড়
গদা্ইপুর পশুর বাজারে আলোচনায় কালোষাড়। সব থেকে বড় গরু কালোষাড়। কোরবানির পশুর হাটে প্রথম দিন কাঁপিযেছে ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি।দাম হাকিয়েছে পাচ লাখ টাকা, তিন লাখ ষাট হাজার টাকা দাম হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে নজর কেড়েছে সবার।কালোষাড়টি দেখতে ভীড় করছে সবাই।
বিশাল আকৃতির এ ষাঁড়টি উচ্চতায় সাড়ে ৫ ফুট, লম্বায় ৭ ফুট, বেড় প্রায় ১১০ ইঞ্চি। বছর তিনেক বয়স। প্রতিদিন চাউলের খুদ,ভূষি,পালিশ, কাচা ঘাষসহ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি খাবারের পেছনেই প্রতিদিন খরচ হয় চার থেকে পাচ শত টাকা। প্রতিদিন নিয়ম করে গোসল করানোসহ পরিচর্যা করতে লোক রাখা আছে।
গরুর মালিক পাইকগাছার গদাইপর গ্রামের কুতুব উদ্দিন। তিনি মুক্তির মোড়ের মসিজিদের ইমাম। গরুর কোন নাম আছে কিনা জানতে চাইলে গরুর লালন পালনকারি বলেন, গরুর মালিক হুজুর তাই গরুর নাম রাখা হয়নি। তবে কালোষাড় বলে সাড়া পড়েছে।তাই গরুটির দরদাম কেমন হয়, তা জানার জন্য মানুষের অনেক কৌতূহল।






২০ মন ওজনের গরু কালুকে নিয়ে বিপাকে খামারি
লোডশেডিং ও তীব্র গরমে বেড়েছে সবজির দাম
মাগুরায় শেষ মুহূর্তে ঈদ বাজার জমজমাট
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে গ্রামের দর্জি দোকানে
পাইকগাছায় ঈদের বাজারে জমে উঠেছে
মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল
যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন 