শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা কয়রার মানুষ উন্নত জীবন যাপন করবে; রাড়ুলী নির্বাচনী জনসভায়.. রশীদুজ্জামান
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা কয়রার মানুষ উন্নত জীবন যাপন করবে; রাড়ুলী নির্বাচনী জনসভায়.. রশীদুজ্জামান
২৯৮ বার পঠিত
বুধবার ● ২৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা কয়রার মানুষ উন্নত জীবন যাপন করবে; রাড়ুলী নির্বাচনী জনসভায়.. রশীদুজ্জামান

  ---খুলনা-৬ আসন(কয়রা-পাইকগাছা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, দেশে যখন শান্তির সু-বাতাস বইছে, তখন দেশী এবং বিদেশী ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন ও অগ্রগতিকে থামিয়ে দিতে নানা ধরণের অপচেষ্টা করছে। ষড়যন্ত্রকারীদের এ অপচেষ্টা রুখতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কোন অপচেষ্টা সফল হবে না। এ জন্য দরকার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কোন গুজবে কান না দিয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা।  তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে নির্বাচনী এলাকায় কর্মক্ষেত্র তৈরী করা হবে। এলাকার কোন শিক্ষিত যুবক  বেকার থাকবে না। সকলের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এই জনপদকে রক্ষা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজদের নির্মুল করা হবে। 


 তিনি বুধবার বিকালে পাইকগাছা উপজেলার বোরহানপুর মাঠে রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  আয়োজনে নৌকা প্রতীকের জনসভায় এসব কথা বলেন। জনসভায় কয়রা উপজেলার দুই ইউপি চেয়ারম্যান ওই উপজেলার নৌকা প্রতীকের অবস্থান তুলে ধরে বলেন, কোন গুজব নৌকা প্রতীকের বিজয় ঠেকাতে পারবে না। এবারের নির্বাচনে কয়রার মানুষ এক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ডাঃ শংকর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল ইসলাম, শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কয়রার ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আছের আলী, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, উপাধ্যক্ষ ত্রিদীব কান্তি মন্ডল, আওয়ামী লীগনেতা বিজন বিহারী সরকার, আব্দুল হাকিম গোলদার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম, প্রাণকৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।


রাড়ুলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক উত্তম কুমার দাসের পরিচালনায় যুবলীগনেতা অশোক ঘোষ, শিমুল, ইউপি সদস্য রমজান সরদার, আব্দুল হামিদ গাজী, সাবেক উপজেলা যুবলীগের সদস্য আলহাজ্ব অহিদুজ্জামান মোড়ল,জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রনেতা আরিফ আহম্মেদ জয় ও রিপন রায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শিমুল গাজী, ছাত্রনেতা এস এম রাজু আহমেদসহ শত শত নেতাকর্মী ও স্হানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ