শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার
৩৪০ বার পঠিত
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার

---পাইকগাছা উপজেলায় বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও প্রচন্ড শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবিকা উপার্জন কষ্টসাধ্য হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছে।এ সময় গরীব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার। শুক্রবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিম্ন আয়ের শীতার্ত পরিবারগুলোর মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন পপি আক্তার। এছাড়াও তিনি প্রতিবছরই উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির ও বাৎসরিক জাকাত ফিতরা সহ বিভিন্ন সময়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে বিভিন্ন এধরণের সেবামূলক কাজ গুলো করে যাচ্ছি। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনার শেখ পরিবারের আহবানে সাড়া দিয়ে সাধ্যমতো শীতার্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। উল্লেখ্য, পপি আক্তার আগামী ২৪ জানুয়ারি পবিত্র ওমরা হজ্বের উদ্দেশ্যে মক্কায় রওনা হবেন। তিনি পাইকগাছা উপজেলা সহ সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার  বিতরণ মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ