রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ড. ইউসুফ আব্দুল্লাহ
আশাশুনিতে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ড. ইউসুফ আব্দুল্লাহ

আশাশুনি : আশাশুনিতে অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন ড. আবু ইউসুফ মু. আব্দুল্লাহ।
শনিবার সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মু. আব্দুল্লাহ। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। তিনি আগামীতে আশাশুনি ও দেবহাটা উপজেলার ২০০-৪০০ অসহায় ব্যক্তিদের মাঝে দেড় লক্ষ টাকা মূল্যের ইজিবাইক ক্রয় করে বিতরণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, এড. আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতির চেয়ারম্যান আওছাফুর রহমান, খাজরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক রমজান আলী মোড়ল প্রমূখ। এছাড়া জেলা ও উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষ মোনাজাত পরিচালনা করেন সমাজ সেবক আল.রফিকুল ইসলাম।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 