শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের চাঁদাদাবির ভিডিও ফাঁস! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের চাঁদাদাবির ভিডিও ফাঁস! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া
৬০৭ বার পঠিত
রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের চাঁদাদাবির ভিডিও ফাঁস! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

---পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের  চাঁদাদাবির  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও পত্রিকায় নিউজ হওয়ায় স্থানীয় সাংবাদিকদের উপর বিভিন্ন মহলের বিরূপ মন্তব্য চলমান। ইতিমধ্যে এবিষয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্য পাঠ ও জাতীয় দৈনিক চৌকস নামক পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় বর্তমানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রকৃত সাংবাদিক মহল বিব্রতকর অবস্থায় পড়েছে। প্রকাশিত পত্রিকা ও ভিডিও সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌর সদরের প্রানকেন্দ্রে অবস্থিত মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির মার্কেটের নতুন ঘর তৈরী করাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক আজকের পত্রিকার পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক বাবুল আক্তার সহ পাইকগাছা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন ও সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন আড়ৎদারি সমিতির সভাপতি মোঃ জাকির হোসেনকে তৃপ্তি রঞ্জন সেনের পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে  ডেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময়ে সভাপতি জাকির গোপনে কৌশলগতভাবে উক্ত চাঁদা-দাবীর ভিডিও ধারণ করে।

এবিষয়ে সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বলেন,আমাদের মার্কেটের নিজস্ব জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে ঘর নির্মাণ করছি। কিন্ত উল্লেখিত সাংবাদিকদ্বয় আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে, আমরা তা না দেওয়ায় আমাদের ক্রয়কৃত জমির বিষয় ইতিমধ্যে বেশ কয়েকটি পত্র পত্রিকায় ভুল তথ্য উপস্থাপন করে আমাদের আড়ৎদারি ব্যবসায়ীদের ইমেজ নষ্ট করেছে। যা কি-না আমাদের জন্য খুবই লজ্জা ও দুঃখজনক। তিনি আরো বলেন, আমাদের কাছে চাঁদা দাবী করার ভিডিওটি আমরা   উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সহ বিভিন্ন দপ্তরে প্রদান করেছি। উল্লেখ্য, সাংবাদিক বাবুল বলেছে প্রশাসন আমাদের বাহিরে না।আমরা যা বলবো প্রশাসন তাই শোনে। এবিষয়ে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড, এফ এম এ রাজ্জাক বলেন, আমাদের সংগঠনের কেউ কোনো প্রকার অনৈতিক পথ অবলম্বন করলে তার দায়ভার ক্লাব নিবে না।তিনি আরো বলেন, সরকারি নীতিমালা বহির্ভূত কোনো অভিযোগ থাকলে আমরা মিটিং ডেকে সেটির ব্যবস্থা গ্রহন করবো।





অপরাধ এর আরও খবর

নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)