শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান
নড়াইলে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান
ফরহাদ খান, নড়াইল ;
নড়াইল সদরের আড়পাড়া গ্রামে মতুয়া অরবিন্দ বিশ্বাসের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন-ইন্টারন্যাশনাল শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন, বাংলাদেশের সভাপতি সুপতি ঠাকুর শিবু। সভাপতিত্ব করেন-অবসরপ্রাপ্ত শিক্ষক অশ্বিনী কুমার নাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিশ্ব মতুয়া পরিষদ বাংলাদেশের কার্যকরী সভাপতি ডাক্তার সুধাংশু শেখর মালাকার এবং প্রধান আলোচক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কালীপদ মৃধা।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন-বিশ্ব মতুয়া পরিষদ বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার প্রণব কান্তি সরকার, মতুয়া নমিতা বিশ্বাস, তাপস বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, মতুয়া প্রকৌশলী হীরেন সুজন, সন্দীপ রায়, মতুয়া নিউটন বিশ্বাস, সমীরণ মন্ডল, সুমন মন্ডল, সন্তোষ কুমার, রতন মন্ডল, মতুয়া নৃপেন্দ্রনাথ, মৃদুল বিশ্বাস, মিঠুন বিশ্বাস টুটুল, অমৃতা বিশ্বাসসহ অনেকে।
বক্তারা, মতুয়া অরবিন্দ বিশ্বাসের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করেন। সবাইকে নীতি আদর্শ মেনে ভালো কাজের পরামর্শ দেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ, নড়াইলসহ বিভিন্ন এলাকা থেকে মতুয়াভক্তরা জড়ো হন। এছাড়া প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 