শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

SW News24
শনিবার ● ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » বিশেষ সংবাদ » চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি
প্রথম পাতা » বিশেষ সংবাদ » চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি
৪১৪ বার পঠিত
শনিবার ● ২ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি

 ---চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেখানে দেখা গেছে, এক বছরে দেশে ভোটার বেড়েছে প্রায় ২৭ লাখ।

 ২ মার্চ শনিবার নির্বাচন কমিশন সচিবালয় এ তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী পুরুষ ও নারী ভোটারের পার্থক্যও বেড়েছে।

হালনাগাদ তালিকায় দেখা গেছে, এ বছর ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। আর ২০২৩ সালের মার্চে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। অর্থাৎ এক বছরে ভোটার বেড়েছে ২৬ লাখ ৯৮ হাজার ৭২০ জন।

এক বছরে পুরুষ ও নারী ভোটারের ব্যবধানও বেড়েছে। বেড়েছে হিজড়া ভোটারও। বর্তমানে পুরুষ ভোটার ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী পাঁচ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার ৯৩২ জন। গত বছর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৪, নারী পাঁচ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ এবং হিজড়া ৮৩৭।

আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করার কথা। তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ তারিখ পিছিয়ে ২১ জানুয়ারি নির্ধারণ করে কমিশন। এর আগে সংসদ নির্বাচনের কারণে ২০১৯ সালেও কিছুটা পিছিয়ে ১৫ জানুয়ারি খসড়া প্রকাশ করা হয়েছিল।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সী এবং ভোটারযোগ্য বাদ পড়া নাগরিকের তথ্য সংগ্রহ করে কমিশন। এর মধ্যে ২০২৩ সালে যুক্ত হওয়া নতুন ভোটাররা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯। এর মধ্যে পুরুষ ছয় কোটি সাত লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী পাঁচ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ এবং হিজড়া ভোটার ৮৪৯ জন।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)