বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মাগুরায় দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । গতকাল বুধবার সকাল ১১ টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস মাগুরা এ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে । জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক (অতি:দ) মো: ইলিয়াসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন । এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত মো: আনিসুর রহমান,জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক এ এস এম মাজেদুর রহমান ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন । দিনব্যাপী এ ক্রিকেট প্রতিযোগিতায় সরকারি বালক বিদ্যালয়,পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়,আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয় ও কালেকক্টরেট কলেজিয়েট স্কুল অংশ নেয় । প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার বিতরণ করা হয় । খেলা পরিচালনা করেন ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী ও শোভাশিষ হায়দার গোরা ।






মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ 