শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র
৪২৭ বার পঠিত
মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদজামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করলেন সিটি মেয়র

  ---খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ৯ এপ্রিল  মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, ইতোমধ্যে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আয়োজনের জন্য সার্কিট হাউজ মাঠ প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সাকিট হাউজ আমাদের ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে খুলনার মানুষ আগ্রহের সাথে ঈদের নামাজ আদায় করে থাকেন। প্রতি বছর এই মাঠে দুইটি ঈদের নামাজ হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল আটটায় এবং সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ ৪৪৭টি মসজিদ ও ঈদগাহসহ বিভিন্ন মাঠে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

পরিদর্শনকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা প্রশাসনসহ কেসিসি’র কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে নগরীর ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)