শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » উপজেলা পরিষদ নির্বাচন ; মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থী বৈধ
প্রথম পাতা » রাজনীতি » উপজেলা পরিষদ নির্বাচন ; মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থী বৈধ
৪২০ বার পঠিত
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপজেলা পরিষদ নির্বাচন ; মাগুরা সদর ও শ্রীপুরে ২৪ প্রার্থী বৈধ

---

মাগুরা প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ১ম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ২৪ জন চুড়ান্ত প্রার্থী বৈধ হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে  প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল । এ দিনে সদরে ৩ জন ও শ্রীপুরে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন । এর মধ্যে সদরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এ এইচ এম জাহিদুর রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: নবীব আলী প্রার্থীতা প্রত্যাহার করেছেন । ভাইস চেয়ারম্যান পদে সদরে জামাত সমর্থিত মো: ফারুক হোসেন তার প্র্রার্থীতা প্রত্যাহার করেছেন ।

অপরদিকে,শ্রীপুরে চেয়ারম্যান পদে কোন প্রার্থীই তার প্রার্থীতা প্রত্যাহার করেনি । ভাইস চেয়ারম্যান পদে মো: মিজানুর রহমান ও খলিলুর রহমান তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ।

মাগুরা সদরে চুড়ান্তভাবে বৈধ প্রার্থী হলের মোট ১২ জন । তার মধ্যে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলো জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, আওয়ামীলীগ সমর্থিত মীর আব্দুল কুদ্দুস,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন,আওয়ামীলীগ নেতা উত্তম কুমার বিশ্বাস ও জেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মো: রেজাউল ইসলাম । ভাইস চেয়ারম্যান পদে  বৈধ প্রার্থীরা হলেন পদে আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলাম,আওয়ামী সমর্থিত আপেল মাহমুদ ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সমুন কুমার ঘোষ । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন মোসা: সোনিয়া  সুলতানা,রুখসানা ইয়াসমিন নাজু,মিনতী রানী দত্ত ও শারমিন আক্তার রোজী ।

অপরদিকে,শ্রীপুর উপজেলায় চুড়ান্তভভাবে চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন  শরিয়াতউল্লাহ হোসেন মিয়া,এম এম মোতাসিম বিল্লাহ,মিয়া মাহমুদুল গণি  ও খোন্দকার আসরার এলাহী । ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন বাবুল রেজা,প্রান্ত কুমার চাকী,কাজী জালাল উদ্দিন,মো: আলীনুর রহমান ও খাইরুল আলম । মহিলা ভাইস চেয়ারম্যান বৈধ প্রার্থীরা হলেন,নারগিস সুলতানা,জোয়ারদার স্বর্ণালী ও কৃষ্ণা বিশ্বাস ।

মাগুরা জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন, সোমবার বিকাল ৪টা পর্যন্ত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী বৈধ হয়েছেন। বৈধ প্রার্থীদের মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হবে । প্রতীক বরাদ্দের পর থেকেই স্ব স্ব প্রাথীরা তাদের এলাকায় প্রচার-প্রচারণার কাজ করতে পারবেন । এ নির্বাচনে ভোট গ্রহন হবে  ৮ মে ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ