সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ৩ দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণের উদ্বোধন
পাইকগাছায় ৩ দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণের উদ্বোধন
বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় ৩ দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ -২০২৪ কর্মশালার উদ্বোধন করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদের বিআরডিবি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব ও এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার, মূখ্য পরিদর্শক মো. মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপসহকারী পাট সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ রায় সহ অনেকে। পাট চাষী প্রশিক্ষণে অতিথিরা, পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করেন। প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা, চাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পাট উৎপাদন করে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার আহ্বান জানান।






পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ 