শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছার দেলুটির তেলিখালী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণে জনতার সাথে আনন্দ মোহন বিশ্বাস
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছার দেলুটির তেলিখালী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণে জনতার সাথে আনন্দ মোহন বিশ্বাস
৩৪৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার দেলুটির তেলিখালী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ নির্মাণে জনতার সাথে আনন্দ মোহন বিশ্বাস

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিখালি বেড়িবাঁধ নির্মানে জনতার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলেন পাইকগাছা উপজেলা পরিষদের চিংড়ি মাছ প্রতিকের  চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস । বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন তিনি সাধারণ মানুষের সাথে থেকে ক্ষতিগ্রস্থ  বেড়িবাঁধ নির্মাণে সার্বিক সহযোগীতা করেন । এ সময় উপস্থিত ছিলেন, দেলুটি ইউপির চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ সহ স্থানীয় হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ---। বেড়িবাঁধ বাঁধের বিরতির সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস বলেন, দেলুটি ইউনিয়ন দুর্যোগ প্রবন এলাকা । বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়েছে। গত ২৬ শে মে   ঘূর্ণিঝড় রেমালে  ২২ নং পোল্ডারের   তেলিখালী  এলাকাটি ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। আমি আপনাদের পাশে থেকে আপনাদের আমার সামর্থ অনুযায়ী  বিভিন্ন প্রকার সহযোগিতা করে যাচ্ছি । তিনি আরও বলেন, ইতিমধ্যেই ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃরশিদুজ্জামান এই এলাকায় এসে বেড়িবাঁধ নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন । উল্লেখ্য গত ২৬ শে মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ২২ নং পোল্ডারের তেলিখালী নামক স্থানে বেঁড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে লবন পানি ঢুকে প্লাবিত হয়ে হাজার হাজার বিঘা ফসলী জমি, ঘের ও ঘর-বাড়ি তলিয়ে যায়। কয়েক শত পরিবার ক্ষতিগ্রস্থ হয়।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ