বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের যোগদান
মাগুরায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের যোগদান

মাগুরা প্রতিনিধি : মাগুরায় নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজ কার্যালয়ে যোগদান করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানগন ফুলেল শুভেচ্ছা দিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান রানাকে বরণ করে নেয়।
সদর উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের ১ম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে নিজ কার্যালয়ে যোগদান করে উপজেলা পরিষদ চেয়াম্যান রানা আমির ওসমান রানা বলেন, আমি ছোটো বেলা থেকেই রাজনীতি করছি। আমি কাজে বিশ্বাসি। সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে নিয়ে সুন্দর পরিচ্ছন্ন একটি স্বপ্নের মাগুরা গড়ে তুলতে চাই। আমি মাগুরা সদর উপজেলা পরিষদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।
সদর উপজেলা পরিষদ ১ম মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান,নব নিবাচিত ভাইস চেয়ারম্যান বাহারুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া পারভিন ও সমাজ সেবক মাশরুর রেজা কুটিলসহ ,রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নের্তাকর্মীরা উপস্থিত ছিলেন।






পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি 