শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্যান চালককে গলায় রশি পেচিয়ে অজ্ঞান করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্যান চালককে গলায় রশি পেচিয়ে অজ্ঞান করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ১
২২৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ভ্যান চালককে গলায় রশি পেচিয়ে অজ্ঞান করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ১

---

পাইকগাছায় ভ্যান চালককে পাট ক্ষেতের ভিতর নিয়ে গলায় রশি পেচিয়ে অজ্ঞান করে মোটর চালিত ভ্যান নিয়ে পালিয়েছে রবিউল গাজী (৩৫)। সে উপজেলার মামুদকাটি গ্রামের বাছের গাজীর ছেলে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার মামুদকাটি গ্রামে ঘটেছে। পুলিশ ওই রাতেই ভ্যান সহ রবিউল গাজীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সঞ্জীত কুমার বিশ্বাস জানান, বুধবার দুপুরে উপজেলার মামুদকাটি গ্রামের বাছের গাজীর ছেলে রবিউল গাজী (৩৫) একই এলাকা আনন্দ বিশ্বাসের ছেলে ভ্যান চালক ষষ্ঠী বিশ্বাস(৩০) কে আম আনার কথা বলে ভ্যানটি ভাড়া করে। পথিমধ্যে সলুয়া পানির ফিল্টারের নিকট আসলে ষষ্ঠী বিশ্বাসকে দাড়াতে বলে তাকে ধরে পাট ক্ষেতে নিয়ে ভ্যানের চাবী চায়। সে চাবী দিতে অস্বীকার করলে তার হাতে থাকা লাইলনের রশি দিয়ে ভ্যান চালকের গলায় পেচিয়ে তাকে অজ্ঞান করে চাবী নিয়ে পালিয়ে যায়। প্রায় ১ ঘন্টা পরে তার জ্ঞান ফিরলে পাশের বাড়ি এসে ঘটনাটি বললে তাৎক্ষনিক তারা পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পরে তার পরিবারের লোকজন পাইকগাছা থানাকে জানান।থানা পুলিশ ওই রাতেই উপজেলার হরিঢালী ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকা থেকে ভ্যানসহ রবিউলকে গ্রেফতার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আসামিকে গ্রেফতার করে বুধবার বার সকালে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি মুলক জবানবন্দি শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা

আর্কাইভ