শুক্রবার ● ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় মানববন্ধন
পাইকগাছায় মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় মানববন্ধন
![]()
পাইকগাছায় মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে প্রধান শিক্ষক কে মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার স্হানীয় ফকিরাবাদ শান্তা নূরুল হক দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির অবিভাবক পদে নির্বাচন হয়। ওই নির্বাচনে শাহিন নামে এক ব্যক্তি নির্বাচন করে এবং নির্বাচনে ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেন কে শাহিনের পক্ষে কাজ করার জন্য বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় শাহিন নির্বাচনে হেরে ওই রাতেই প্রধান শিক্ষক মাহমুদ হোসেন কে মারপিট করে জখম করে। পরে স্হানীয়রা প্রধান শিক্ষক কে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্হা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজে নেয়া হয়। এদিকে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি বিক্ষোভ সমাবেশ শেষে মানববন্ধন করে নৃশংস হামলার সাথে জড়িত শাহিন কে দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাহবুবুর রহমান, দেবাশিষ মন্ডল, মৎস্যজীবি লীগ নেতা হামিম সানা, শিক্ষার্থী রাকিবুল ইসলাম, মারুফা খাতুন প্রমুখ। উপস্হিত ছিলেন স্হানীয় কামাল গাজী, মতলেব ঢালী, আব্দুল আজিজ সরদার, লুৎফর রহমান, তৈয়েবুর রহমান, হাকিম মোড়ল, মতলেব গাজী,শফিকুল ইসলাম, রাসেল,সবুজ, ইনারুলসহ শতাধিক নারী পুরুষ উপস্হিত ছিলেন।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 