শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পুলিশিং কার্যক্রম ফেরাতে প্রেস ব্রিফিং
মাগুরায় পুলিশিং কার্যক্রম ফেরাতে প্রেস ব্রিফিং
![]()
মাগুরা প্রতিনিধি : চলমান পরিস্থিতিতে জেলার ৪ থানার পুলিশিং কার্যক্রম স্বাভাবিক অবস্থা ফেরাতে শনিবার দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতিনিধি।
মাগুরায় কর্মরত সেনাবাহিনীর প্রতিনিধি লে.কর্ণেল মো: রাকিব বলেন,দেশের চলমান পরিস্থিতি সর্ম্পকে আপনারা সবাই জানেন। আমরা জেলায় সার্বিক শাস্তি-শৃঙ্খলা ফেরাতে পুলিশ বাহিনী কে পূর্বের অবস্থায় তাদের কার্যক্রম শুরু করতে চাই । এ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনী কাজ করবে ।
জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন,জেলার সার্বিক শৃঙ্খলা ফেরাতে রবিবার থেকে মাগুরা ৪ থানার কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে। আমরা জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় জেলার নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি ।
জেলা পুলিশ সুপার মশিউদৌলা রেজা বলেন,দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছিল তখন শহরের ভায়না মোড় এলাকায় বেশ কিছু পুলিশ সদস্য আটকা পড়ে । তখন সাধারণ মানুষের সহযোগিতায় তারা মুক্ত হয় । মাগুরার ৪ থানায় কোথাও কোন হামলা ও ভাংচুর হয়নি । কোন পুলিশ সদস্য হামলার আহত হয়নি এ জন্য আমরা কৃতজ্ঞ । রবিবার থেকে মাগুরার ৪ থানার স্বাভাবিক পুলিশিং কার্যক্রম শুরু হবে । এ কাজে আপনারা ও জেলাবাসীর সার্বিক সহযোগিতা আমরা করছি।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস 