শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » মাগুরায় টানা বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত ।। ধানের ক্ষতির শঙ্কা
প্রথম পাতা » কৃষি » মাগুরায় টানা বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত ।। ধানের ক্ষতির শঙ্কা
২৬৩ বার পঠিত
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় টানা বর্ষণে নিন্মাঞ্চল প্লাবিত ।। ধানের ক্ষতির শঙ্কা

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দু’দিনের টানা বর্ষনে ডুবে গেছে ধানের ক্ষেত । সদরের বিভিন্ন স্থানের টানা বর্ষনে পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে মাছের ঘের । তাছাড়া দু’দিনের টানা বর্ষনে নিন্ম অঞ্চাচল হয়েছে প্লাবিত । শহরের পৌরসভার কলেজ পাড়া ,কাউন্সিল পাড়া,হাসপাতাল পাড়া,আদর্শ কলেজ পাড়া ,দড়ি মাগুরাসহ বিভিন্ন এলাকায় টানা বর্ষনের ফলে রাস্তাঘাট ডুবে গেছে । রোববার সরজমিন মাগুরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র । টানা বর্ষনে শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকল্ওে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে । আবার কোন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা বর্ষনের কারণে শিক্ষার্থী না আসার কারণে কোন ক্লাস হয়নি ।
এদিকে দুদিনের টানা বর্ষণে সদরের হাজীপুর ,হাজরাপুর,মঘী,চাউলিয়া,আঠারোখাদা,কুছুন্দিসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে গিয়ে দেখা গেছে,প্রবল বর্ষনের ফলে ঊঠতি ধানের ক্ষেত তুলিয়ে গেছে । যে সব কৃষক দু’মাস আগে ধান রোপন করে ছিলেন তাদের ধান এখন পানির নিচে । আর যারা এক মাস আগে ধান রোপন করে ছিলেন তাদের ধানের চারাও পানিতে ডুবে গেছে ।
সদরের মঘী গ্রামের কৃষক শফিকুল বলেন,আমি ৪ বিঘা জমিতে ধান রোপন করে ছিলেন । ধানের চারা বেশ বড় হয়ে গিয়েছিল কিন্তু বিল এলাকার ধান পানিতে ডুবে গেছে । দু’দিনের অবিরাম বর্ষনে পানি বেশি বৃদ্ধি পাওয়ায় ধানের জমিতে বেশি পানি রয়েছে । এখন আর কয়েকদিন যদি বর্ষন থাকে তাহলে আমার অনেক ক্ষতি হবে ।
সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন বলেন,আমি ৩ বিঘা ধান লাগিয়েছি । দু’দিনের বর্ষনে নিচু এলাকার ধানের জমিতে পানি বেড়ে যাওয়ায় চিন্তিত আছি । ধানের জমিতে পানি থাকবে স্বাভাবিক কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত চারা গাছের পানি বেশি থাকলে ধানের ফলন ভালো হয় না । তাই ২ বিঘা জমির ধান নিয়ে একটু বিপাকে আছি ।
কৃষি বিভাগ বলছে ,দু’দিনের টানা বর্ষণে সদরের বিভিন্ন এলাকায় ধানের ক্ষেতে যে পানি জমতে তাতে ক্ষতির কোন শঙ্কা নেই । আবহাওয়া বিরুপ প্রভাবে এ রকম হতেই পারে । আমরা মনে করছি এক দুই দিনের মধ্যে আবহাওয়া ভালো হয়ে গেলে এ শঙ্কা কেটে যাবে ।





কৃষি এর আরও খবর

তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)