বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » লোহাগড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করালেন ইউএনও
লোহাগড়ায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করালেন ইউএনও
ফরহাদ খান, নড়াইল ; শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করালেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়ার ইতনা ইউনিয়নের শতদল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতিমা আজরিন তন্বী বলেন, আগামী প্রজন্মকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এজন্য ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। খেলাধূলায় মনোনিবেশসহ জনকল্যাণে কাজ করতে হবে।
শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন-নবারুন মাদক প্রতিরোধ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম বিপ্লব, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রূপক মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক শিমুল হাসান, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অনেকে।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 