মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন ওসি নজরুল ইসলাম
আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় করেছেন ওসি নজরুল ইসলাম

আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওসি মু. নজরুল ইসলাম। সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় থানা অফিসার ইনচার্জ মু. নজরুল ইসলাম বলেন, আশাশুনি থানা পুলিশ হবে জনতার পুলিশ। সেবার ব্রত নিয়ে জনসেবায় হবে আমাদের মুল লক্ষ্য। আপনাদের তথা সাংবাদিক সমাজের সহযোগিতা পেলে আমরা আশাশুনি উপজেলাকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সহজ হবে। জনগণের সহযোগিতা ছাড়া কোন সফলতা আশা করা যায় না। মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে হলে প্রথমে অভিভাবকদের সচেতন হতে হবে। জনগণের যে কোন প্রয়োজনে পুলিশ আন্তরিক ভাবে সেবার মানসিকতা নিয়ে আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, পুলিশকে ম্যানেজ করার মিথ্যা আশ্বাস দিয়ে কোন নেতা বা ব্যক্তি অবৈধ পন্থায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের চেষ্টা করে তাহলে অবশ্যই পুলিশে খবর দিবেন। কারন আমি ওসি থাকা কালে কোন দালাল তৈরী করব না বা কোন দালালের প্রশ্রায় দিবনা বলে দৃঢ়ভাবে ঘোষনা করছি। আমার কোন পুলিশ সদস্যও যদি এসব কাজে জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আশিকুজ্জামান আশিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাহিত্য, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সিনিয়র সদস্য বোরহান উদ্দিন বুলু, ডাঃ শাহজাহান হাবিব, জ্বলেমিন হোসেন, ইয়াছিন আরাফাত, সাংবাদিক আরিফুল ইসলাম ও মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 