শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ব্রিজের রাস্তা ভেঙে যাওয়ায় ঝুঁকিতে যানবাহন ও পথচারীরা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ব্রিজের রাস্তা ভেঙে যাওয়ায় ঝুঁকিতে যানবাহন ও পথচারীরা
২৩৪ বার পঠিত
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ব্রিজের রাস্তা ভেঙে যাওয়ায় ঝুঁকিতে যানবাহন ও পথচারীরা

---

মাগুরা প্রতিনিধি  : ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড সংলগ্ন নবগঙ্গা নদীর উপর সুইচগেটের রাস্তার এক অংশ শুক্রবার রাতের অতি বৃষ্টিতে ভেঙে পড়েছে নদী গর্বে।
গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে সকাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী । ভেঙ্গে যাওয়া রাস্তা দিয়ে রাত থেকে সকাল পযন্ত যানবাহন চলাচলের সময়  মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের যানজট শুরু হয়েছে । ব্রীজ সংলগ্ন এলাকার স্থানীয়রা জানিয়েছেন , এ মহাসড়ক দিয়ে প্রতিদিন খুলনা,যশোর, ঝিনাইদহ,সাতক্ষীরা,বাগেরহাট,চুয়াডাঙ্গা,মেহেরপর,কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকার পরিবহন,লোকাল বাসসহ ট্রাক,লরি,পিকআপ চলাচল করে । তাছাড়া অনেক ট্রাক ভারী মালামাল নিয়ে এ মহাসড়কে  প্রতিদিন চলাচল করে  । ঢাকা-খুলনা মহাসড়কের জন্য এটি একটি গুরুত্বপূণ মহাসড়ক । যথাযথ কতৃপক্ষ  অতি দ্রুততার সাথে এ ভেঙে যাওয়া ব্রীজের রাস্তাটি মেরামত করা জরুরী হয়ে পড়েছে । তাছাড়া যানবাহনের পাশাপাশি শত শত অটো,ভ্যান,রিক্সা,মোটর সাইকেল এ সড়ক নিয়ে চলাচল করে । মাগুরা শহরের সংযোগ সড়ক হিসেবেও এ সড়কের ভূমিকা রয়েছে । এ ব্রীজ দিয়ে যানবাহনের পাশাপাশি সাধারণ পথচারীরা এ সড়কে প্রতিদিন যাতায়াত করে ।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান, অতি বৃষ্টির কারণে ব্রীজটির সাইড ওয়ালসহ রাস্তার কয়েক ফিট অংশ ভেঙে পড়েছে নদীর মধ্যে। ইতিমধ্যে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। গত ২০১৯ সালের জুন মাসে ৬০ লক্ষ টাকা বরাদ্দ থাকলেও মাত্র কয়েক লক্ষ টাকা খরচ করে নিম্নমানের এই সাইড ওয়াল নির্মাণ করেন ঠিকাদার জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক  ও সদর উপজেলার  ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে  - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)